মোঃ ইমরুল আহসান…….

ময়মনসিংহ শহরের বলাশপুর আবাসন পল্লীতে বসবাসকারী মোঃ বিল্লাল হোসেন তার মেয়ে লাভলী (৩৫)কে হত্যার জন্য দায়ী সকলকেই গ্রেফতার পূর্বক সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবীতে আজ দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সন্মেলন করেছে।

সংবাদ সন্মেলনে ময়মনসিংহের পুলিশ সুপার বরাবর গত ১৭ আগস্ট দায়েরকৃত এজাহার প্রসঙ্গ বিষয়ক আবেদনটি পাঠ করে প্রকৃত ঘটনার বিষয়বস্তু সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

সাংবাদিক সন্মেলনে বলা হয় কোতোয়ালি মডেল থানার এস আই আলী আকবর কৌশলে এজাহার বিল্লাল হোসেনকে পড়ে না শুনিয়ে কাগজে স্বাক্ষর নিয়ে মামলা এফ আই আর করেছেন।

বিল্লাল হোসেন বলেন আমি লেখাপড়া জানিনা, আমার সাথে প্রতারনা করে মামলা রুজু করা হয়েছে।ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা হিসেবে হত্যা মামলা রুজু না করে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অপরাধে ৩০৬/৩৪ ধারায় ২৫/৭/২০২৩ ইং তারিখে ৮৯ নং মামলা রুজু করা হয়েছে।

মামলায় সুমন,শাহীন, মামুন,জাহানারা খাতুন ও শিমুকে আসামি করা হয়েছে। এস আই আলী আকবরকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। বিল্লাল হোসেন সঠিক তদন্ত করে আসামিদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ সন্মেলনে বিল্লাল হোসেন এর সাথে বীর মুক্তিযোদ্ধা ছমেদ আলী,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদ সন্মেলনে দাবী করা হয় লাভলীকে খুন করা হয়েছে। এই খুনের সাথে আরও অনেকেই জড়িত রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য লাভলীকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করা হচ্ছে।গত ১৭ জুলাই যৌতুকের জন্যই নিষ্ঠুরভাবে লাভলীকে হত্যা করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *