গতকাল ০২ জুন ২০২৪ খ্রিঃ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৯:১৫ ঘটিকায় র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে র‍্যাব-১০ এর উক্ত আভিযানিক দল ০৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। সাকিব@এলএস এরো (২৩), পিতা-মোঃ করিম, সাং-নামাপারা, থানা-গেন্ডারিয়া, ঢাকা, ২। মোঃ আরমান (২০), পিতা-সেন্টু, সাং-নামাপারা, থানা-গেন্ডারিয়া, ঢাকা, ৩। শফিকুল ইসলাম সিয়াম (২৪), পিতা-মফিজ, সাং-কোনাপাড়া, থানা-যাত্রাবাড়ী,ঢাকা ও ৪। দেলোয়ার হোসেন (২৪), পিতা-আঃ রহিম, সাং-বুঙ্গা, থানা-মেহেন্দীগঞ্জ, জেলা-বরিশাল বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০২টি চাকু উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *