মানিক
ভ্রাম্যমান প্রতিনিধি
২৩ ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ জেলা পুলিশ লালমনিরহাট কর্তৃক আয়োজিত রংপুর রেঞ্জ আন্তঃ জেলা ভলিবল টুর্নামেন্টে-২০২৩ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ উল্লাহ, জেলা প্রশাসক, লালমনিরহাট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ মোস্তফা মঞ্জুর, পিপিএম (নীলফামারী সার্কেল), নীলফামারী।
সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা পুলিশের অভিভাবক মোহাম্মদ সাইফুল ইসলাম।
আজকে ফাইনাল খেলায় দিনাজপুর জেলা পুলিশ দলের বিপক্ষে জয় লাভ করে নীলফামারী জেলা পুলিশ দল।
টুর্নামেন্ট এর সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন নীলফামারী জেলার কনস্টেবল মোঃ হেলাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি এবং সভাপতি ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা টুর্নামেন্টকে ক্রেস্ট, চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে মেডেল ও ট্রফি উপহার তুলে দেন। এ সময় পুলিশ সুপার লালমনিরহাট বলেন প্রতিযোগী দুটি দলের ক্রীড়া নৈপুণ্য দেখে অভিভূত হয়েছেন। পরিশেষে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।
প্রধান অতিথি
মোহাম্মদ উল্লাহ, জেলা প্রশাসক, লালমনিরহাট তার বক্তব্যে বলেন অত্যন্ত ব্যস্ততম সময়ে এ টুর্নামেন্ট আয়োজন করাই জেলা পুলিশকে আন্তরিক ধন্যবাদ এবং খেলাটি তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে উপভোগ করেন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপার লালমনিরহাট, অফিসার ইনচার্জ লালমনিরহাট সদর থানা, আরআই, পুলিশ লাইন্স, লালমনিরহাটসহ দিনাজপুর ও নীলফামারী জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
