উবায়দুল্লাহ রুমি
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, উন্নয়নের বিষয়ে জনসচেতনতা সৃষ্টি ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন কমিটি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ হল রুমে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ এস এম সানোয়ার রাসেলের সঞ্চালনায় সপ্তাহ ব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউএনও হাফিজা জেসমিন।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভায় ২০২২-২৩ অর্থ বছরে যে সমস্ত কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে ৭দিন ব্যাপি যেসব কর্মসূচি নেওয়া হয়েছে সে বিষয়ে তুলে ধরা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মংস্য চাষী, জেলে, মৎস্য বিক্রেতা, মৎস্য খাদ্য বিক্রেতা, হ্যাচারি মালিক ও উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *