তুমি ও অমর প্রেম
মোঃ সারোয়ার জাহান ( সোহাগ)
এক বিকেলে এলাম বিশাল নদীর তীরে
আছি প্রকৃতির মোহনীয় চাদরে।
শত শত পাহাড়ের অপূর্ব সন্নিবেশনে
লাখো বৃক্ষের অনুপম সৌন্দর্যের উপাদানে
যেন সৌন্দর্য আছে আমারই সনে। হাজারো বৃষ্টিভেজা পাখির সুমধুর কল কাকুলিতে
প্রকৃতি মুখোরিত শান্তি ও ভালোবাসার ধ্বনিতে।
কিছুটা জোরালো ঝড়ো পবনে
গাছের পাতায় পাতায় ঘর্ষণে
মুগ্ধ আমি পাখি ও পাতার গানে!
বেরিয়ে পড়ি আমি বৃষ্টিস্নানে।
অকৃত্রিম ভালো লাগা মোর অভিনিবেশে
ধন্য যেন আমি এ বিশ্বকোষে।
তার চেয়েও অনেক ভালো লাগে
পরম সৌন্দর্য দেখে এ মহাবিশ্বে,
যদি তুমি থাকতে পাশে !
তুমি সকল সৌন্দর্যের আচ্ছাদনে
আছো সৌন্দর্যের অতি উচ্চ আসনে ।
