মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

রাজশাহীর মোহনপুর উপজেলার ১নং ধুরইল ইউনিয়নে ডেঙ্গু প্রাদুর্ভাব রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে। ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমের উদ্যোগে ও সার্বিক তত্ত্বাবধানে এই জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়িত হয়।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষকে সচেতন ও সুরক্ষিত রাখতে এই উদ্যোগ নেওয়া হয়। অভিযานের শুরুতে ধুরইল ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়, যা ইউনিয়নের প্রধান প্রধান সড়ক ও জনবহুল স্থানগুলো প্রদক্ষিণ করে। র‍্যালিতে স্থানীয় জনপ্রতিনিধি, তরুণ সমাজকর্মী, স্থানীয় বাজারের ব্যবসায়ী এবং বিভিন্ন পেশার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
র‍্যালি শেষে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার, ড্রেন, ঝোপঝাড় এবং জনসমাগমপূর্ণ স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা চালানো হয়। এ সময় এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে জমে থাকা পানি নিষ্কাশন এবং বর্জ্য পদার্থ পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধের উপায় ও করণীয় সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
উদ্যোগটির বিষয়ে প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, “মহামারী আকারে ডেঙ্গু ছড়িয়ে পড়ার আগেই আমাদের নিজ নিজ অবস্থান থেকে সতর্ক হতে হবে। শুধু সরকারি নির্দেশনার অপেক্ষায় না থেকে আমাদের গ্রামের প্রতিটি বাড়ি, আঙিনা ও বাজারঘাট পরিচ্ছন্ন রাখতে হবে। ধুরইল ইউনিয়নকে ডেঙ্গুমুক্ত ও একটি পরিচ্ছন্ন মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমাদের এই ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
স্থানীয় এলাকাবাসী ও সুধী সমাজ প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের এই সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *