বুলবুল আহমেদ
নেত্রকোনা প্রতিনিধি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৫নং সমাজ সহিলদেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম সোহেল চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় উক্ত পদটি শূন্য হয়ে যায়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাচন কমিশন কর্তৃক উক্ত ইউনিয়ন পরিষদের কার্যাবলী গতিশীল করার লক্ষ্যে আগামী ২৭শে জুলাই ৫নং সমাজ সহিলদেও ইউনিয়ন পরিষদের নির্বাচনে তারিখ ধার্য করেন।
উক্ত নির্বাচনকে কেন্দ্র করে একাধিক প্রার্থী নির্বাচনের অংশগ্রহণের জন্য মনোনয়ন পত্র দাখিল করেন।
তার মধ্যে সাবেক ৫নং সমাজ সহিলদেও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান কাসেম অন্যতম।
ব্যাক্তি ও রাজনৈতিক জীবনে হাবিবুর রহমান কাসেম উক্ত ইউনিয়নের একজন জনপ্রিয় ব্যাক্তি। সাধারণ মানুষের সাথে আছে তার অবাধ মেলামেশা ও আন্তরিকতা।
তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে এক বিশেষ পরিচিত ব্যাক্তি।তিনি নেত্রকোনা জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নাট্যবিষয়ক সম্পাদক। তিনি শিক্ষানুরাগী ও বটে।
এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে সম্মানের সাথে যুক্ত আছেন।তিনি খান বাহাদুর কবির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও সাবেক সভাপতি নিহারা সরকারী প্রাথমিক বিদ্যালয়।

চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান কাসেম গত কাল সমাজ সহিলদেও ইউনিয়নের স্থানীয় জসিম বাজারে ব্যাপক গনসংযোগ শুরু করেন ও এলাকাবাসী সহ সকলের কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেন। সাংবাদিকদের এক সাক্ষাৎকারে মোঃ হাবিবুর রহমান কাসেম বলেন -“আমি আগামী ২৭শে জুলাই ৫নং সমাজ সহিলদেও ইউনিয়ন পরিষদ উপ- নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছি ,আমি যদি জনগনের ভোটে বিজয়ী হতে পারি তাহলে সাধারণ মানুষের কল্যাণে নিজেকে আত্মনিয়োগ করবো এবং দেশ রত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৫নংসমাজ সহিলদেও ইউনিয়ন কে একটি স্মার্ট ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো।
তিনি ইউনিয়ন বাসীর উদ্দেশ্য বলেন ,”আমি অতীতে আপনাদের পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।
তিনি সর্বস্থরের জনগণের কাছে দোয়া,সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *