মাধুর্যময় তুমি
মোঃ সারোয়ার জাহান (সোহাগ)
কোন এক সুন্দর বর্যার এক ভোরে
হেটে চললাম সুন্দর পথ ধরে ,
দুইদিকে শাল গাছের ভেতরে
দেখি তুমি আসছো আমার ধারে।
হাজারো পাখির সুমধুর কিচির মিচিরে
খুঁজে পাই মায়াময় ও গতিশীল সমীরে প্রতিটি
এতো সৌন্দর্য যেন ম্রিয়মাণ তোমার তরে।
কেন তুমি এতো সুন্দর এ ভূধরে?
খানিক দূরে দেখি ছোট নদী চলে বেয়ে
খুব সুন্দর গজারী বৃক্ষরাজীর মাঝেতে
এ পরিবেশে খুব সুন্দর যেন এ ধরাতে।
চেয়ে থাকি তোমার সুন্দর ও মাধুর্য ময় বদনে
হারিয়ে যাই সৌন্দর্যের গহীনে ।
তোমার সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকি এক মনে
যেন পরম সৌন্দর্য দেখি এ বিশ্বে আমিই একজনে।
তোমাকে দেখি সুন্দর এক পরিবেশে
রয়ে যায় আমার প্রেম অবশেষে।
যদি তোমার হাত ধরে যেতাম নৌভ্রমণে !
নৌকায় উঠতাম তোমার সাথে বাহুবন্ধনে ।
মুগ্ধ আমি সুন্দর এ আসনে,
রয়ে যাবে আমার প্রেম চিরন্তনে।
