হাওরে আমি
চলে গেলাম অবসন্ন মনে
কোন এক ভোরে
অপরূপ বিস্তীর্ণ হাওরে।
পূর্ব আকাশে অপরূপ দিবাকরে
আলো ছড়ায় হাওরের নীরে।
হাজারো পাখির সুমধুর কলকাকলিতে
দ্বীপ সদৃশ ছোট ছোট পল্লীতে
সুবিশাল সাদা ও নীল অন্তরীক্ষে
হাওরের শত শত অর্ধডুবন্ত বৃক্ষে
মন যেতে চায় হারিয়ে ।
পরক্ষনেই মনে পড়ে
তুমি আছো বসে
পরম সৌন্দর্যের আবরনে ।
তোমার ছবি চোখে ভাসে টানটান,
হাওরের অপরুপ সৌন্দর্য যেন চিরম্লান !
