স্থানীয় প্রতিনিধি

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় চট্টগ্রাম জেলা পুলিশ লাইন হালিশহরে শ্রেষ্ঠ অফিসাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মিরসরাই থানার ওসি কবির হোসেনকে জেলার শ্রেষ্ঠ ওসি ঘোষণা করেন জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ। এসময় কবির হোসেনের হাতে তিনি সম্মাননা ও সার্টিফিকেট তুলে দেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *