হাওর অঞ্চল প্রতিনিধি

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২২অক্টোবর সকাল ১০টায় হাজী তায়েব উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা কাজী নরিছলাম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ।

মতবিনিময় সভায় আলোচনায় অংশ গ্রহণ করেন বিশিষ্ট সাংবাদিক শফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ সাফিউর রহমান শাফি, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নুরুল আমিন, উপজেলা ওলামা দলের সভাপতি সাইফুল ইসলাম ভূঁইয়াসহ ৭টি ইউনিয়ন থেকে আসা শতাধিক নারী-পুরুষ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিক শফিকুল ইসলাম বলেন, যুবসমাজ আজ মরণ নেশায় আসক্ত হয়ে পড়েছে। তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনতে আমাদেরকেই হাল ধরতে হবে। পরিবার থেকে সমাজ—সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

প্রধান আলোচক অ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ বলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে । আমাদের ও উচিত প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য মাদক কারবারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। তারা অধিক মুনাফার লোভে যুব সমাজকে মাদকের দিকে আসক্ত করছে।

তিনি আরও বলেন, আমরা মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছি।’৭১ সালে দেশের জন্য যুদ্ধ করেছি, এখন৷ শেষ বয়সে এসে মাদকবিরোধী সামাজিক আন্দোলনে নেমেছি। শুধু যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করার জন্য।

সভায় বক্তারা মিঠামইনকে মাদকমুক্ত করতে প্রশাসনের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *