মানিক
ভ্রাম্যমান প্রতিনিধিঃ

রংপুরের মিঠাপুকুর উপজেলার শুকুরেরহাট কলেজ মাঠে সিয়াম (২২) নামে কলেজ পড়ুয়া যুবকের বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটেছে।

অদ্য ০৯ জুলাই,রোজ মঙ্গলবার সন্ধা ৬ টার দিকে এ ঘটনা ঘটে।

সিয়াম ময়েনপুর ইউনিয়নের গেনারপাড়া গ্রামের মোকছেদুল হক মাস্টারের মেজো ছেলে ।

জানা যায়, সিয়াম প্রতিদিনের ন্যায় সহপাঠীদের সাথে বিকাল বেলায়, শুকুরেরহাট স্কুল এন্ড কলেজ মাঠে, ফুটবল খেলা প্র্যাকটিস করার সময়, আকাশ মেঘলা ও বৃষ্টি পড়তে শুরু করলে, মাঠে থাকা সকলে খেলা বাদ দিয়ে মাঠের এক কোনে চলে যায়।

কিছুক্ষণ পর বৃষ্টি একটু কমলে সিয়াম উঠে বল নিয়ে মাঠের দিকে আনুমানিক ১০/১৫ হাত এগোতেই, বজ্রপাত ঘটে।
এ সময় সহপাঠিরা সকলে এগিয়ে এসে স্থানীয় শুকুরেরহাট বাজারে হেলাল ড়াক্তারে কাছে নিয়ে যায় । হেলাল ডাক্তার সিয়ামের অবস্থার সংকটাপন্ন দেখে তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দেন ।

পরে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিয়ামকে নিয়ে যাওয়ার পর, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *