মোঃ ইমরুল আহসান
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের মানবাধিকার ও মৌলিক অধিকার সুরক্ষায় বাংলাদেশ সরকারের দায়িত্বশীল ও প্রতিশ্রুতিমূলক কাজে সন্তুষ্টি প্রকাশ করেছে ফ্রান্স সরকার। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতির অভাবনীয় অগ্রযাত্রায় ফ্রান্স সরকার আস্থার কথা দৃঢ়তার সাথে বৈঠকে উদ্ধৃত হয়েছে।
তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের বাণিজ্যিক সুবিধা অব্যাহত রাখার মাধ্যমে রূপকল্প ২০৪১ বাস্তবায়নে বাংলাদেশের জনগণ ও সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এজন্য মাখোঁ সরকার ও ফ্রান্সের জনগণের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ফ্রান্সের মহামান্য রাষ্ট্রপতি মাখোঁর এই সফরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। এ প্রেক্ষিতে আমরা কিছু সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছি।
