তৌহিদ
মাগুরা প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে ডাকাতি মামলায় ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের বর্তমান সভাপতি নাজমুস সাকিব ওরফে নাজমুল।
বৃহস্পতিবার (৪জুলাই) তার সঙ্গীদের নিয়ে গভীর রাত্রে
একই ইউনিয়নের যশোবন্তপুর গ্রামের শরিফুল ইসলাম স্বপনের বাড়িতে ডাকাতি করে। এ সময় তারা নগদ ৩ লক্ষ টাকা এবং ১১ ভরি স্বর্ণ ও চারটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনার পর শরিফুল ইসলাম স্বপন শুক্রবার (৫জুলাই) সকালে মোহাম্মদপুর থানায় ডাকাতির মামলা দায়ের করেন। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা মুন্সি রাসেল হোসেন আমাদেরকে জানান (৫জুলাই) সকালে আমাদের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরে আমরা তদন্তের পর (১২জুলাই) তাদেরকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ধরতে সক্ষম হই এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ও ২লক্ষ ৯৮ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাদেরকে আদালতে পাঠানো হয়।
