নিজস্ব প্রতিবেদক

মহেশখালী পৌরসভার পূর্বঘোনাপাড়া একটি টিউবওয়েলের পাইপ থেকে আপনা-আপনি উঠছে গ্যাস। ওই টিউবওয়েলের পাইপে ওপরে ম্যাচের কাঠি মারলে জ্বলছে আগুন।

বৃহস্পতিবার (২৪ শে আগষ্ট) বিকেলে সরজমিনে মহেশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্বঘোনাপাড়া গ্রামের মৃত জব্বার আলীর পুত্র কুলু মিয়া’র বাড়িতে বসানো টিউবওয়েলে এ ঘটনা ঘটে।

কুলু মিয়া জানান, কয়েক ৭/৮ আগে এ টিউবওয়েল বসানো হয়। পানি গন্ধ দেখে দীর্ঘদিন থেকে এ টিউবওয়েল ব্যবহার হয় না দেখে টিউবওয়েল খুলে পেলা হয়।
টিউবওয়েলের পাইপের ওপর দিয়ে বৃষ্টি পানি হওয়ায় ঐ টিউবওয়েলের পাইপের উপর দিয়ে ও মুখ দিয়ে আপনা-আপনি অনবরত গ্যাস বের হওয়া শুরু হয়। একই সাথে পানির ওপরে ম্যাচের কাঠি মারলে জ্বলছে আগুন। কাপড় দিয়ে ডেকে দিলে আগুন নিয়ন্ত্রণে আসে। এ দৃশ্য দেখতে ভিড় জমাচ্ছে স্থানীয় উৎসুক বাসিন্দারা।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীকি মারমা বলেন, ভূগর্ভ থেকে টিউবওয়েলের মধ্য দিয়ে আপনা-আপনি পানি ও গ্যাস বের হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা এসে পরীক্ষা নিরীক্ষা করার পর জানা যাবে মূলত কী কারণে এটা হচ্ছে

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *