বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন আজ। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন। ১৯৭১ সালের এই দিনে নয় মাসের মুক্তিযুদ্ধ শেষে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটে বাঙালির স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের। বিজয়ের অনুভূতি সব সময়ই আনন্দের। তবে একই সঙ্গে দিনটি বেদনারও, বিশেষ করে যারা স্বজন হারিয়েছেন, তাদের জন্য। অগণিত মানুষের আত্মত্যাগের ফসল আমাদের এই স্বাধীনতা।

আজকের এই বিজয় দিবস উপলক্ষে পুলিশ হাসপাতাল, ফরিদপুরে আলোচনা সভা ও রক্তদান কর্মসূচী পালিত হয়। পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ফরিদপুর এর সম্মানিত সভাপতি জনাব নাসরিন সুলতানা এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ দিলরুবা জেবা, বিভাগীয় প্রধান (গাইনী এন্ড অব্স) ও উপাধ্যক্ষ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতাল, ফরিদপুর।

জেলা পুলিশের সকল সদস্যগণ বিভিন্ন সময়ে পুলিশ হাসপাতাল ও ফরিদপুর জেলার বিভিন্ন হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সেসকল পুলিশ সদস্যদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করা হয়। আলোচনা সভা শেষে পুলিশ সদস্যদের অংশগ্রহণে রক্তদান কর্মসূচী পালিত হয়।

রক্তদান কর্মসূচী শেষে সমাজের পিছিয়ে পড়া মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন নাসরিন সুলতানা, সভাপতি, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ফরিদপুর।

এসময় মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, ফরিদপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস, ফরিদপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), শেখ মোঃ আব্দুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, ফরিদপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ফরিদপুর এর সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *