মোঃ ইমরুল আহসান
সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিলামে মসজিদের কাঁঠাল বিক্রির সময় দাম হাঁকানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। এ সময় উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। সোমবার (১০ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাজ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন-হাসনাবাজ গ্রামের মৃত ছুফি মিয়ার ছেলে মো. বাবুল মিয়া (৫৮), মৃত আব্দুল লতিফের ছেলে নুরুল ইসলাম (৪২), আব্দুল বাছিতের ছেলে মো. শাহজাহান (৩৬)।
