নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহে দারিদ্র্য বিমোচনের জন্য ইসলামিক ফাউন্ডেশন থেকে সরকারি যাকাত আদায় করা হয় । তবে ২০২২সালের তুলনায় এবছর যাকাত আদায় কম হয়েছে ২৬লাখ ২হাজার ২৩১টাকা।

বৃহস্পতিবার (৬ এপ্রিল ২০২৩) সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদান উদ্বুদ্ধ করতে বিশিষ্টজন ও ব্যবসায়ীদের সমন্বয়ে বিভাগীয় ও জেলা পর্যায়ে মতবিনিময় সভার আয়োজন করেন ময়মনসিংহ ইসলামিক ফাউন্ডেশন।

ময়মনসিংহ ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা যায়, ২০২২ সালে যাকাত আদায় হয়েছে ৪৪ লাখ ৭০ হাজার ২৩১ টাকা। এবছরে (১৬ মে ২০২৩) পর্যন্ত যাকাত আদায় হয়েছে ১৮ লাখ ৬ ৮ হাজার টাকা। ২০২২ সালে যাকাত আদায় শ্রেষ্ঠ রেকর্ড গড়লেও ২০২৩ এ রেকর্ড ভঙ্গ হয়েছে।

আরও জানা যায়, ২০২২ সালে বিপুল পরিমাণ যাকাত আদায়ের ফলে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ পুরুস্কার লাভ করেন তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের সমন্বয়ে যাকাত সংগ্রহ ও বিতরণ করা হয়। উপজেলা পর্যায়ে ইউএনও’র বাসায় কাজের লোক, ড্রাইভার, ঝাড়ু ধার পিয়ন এমন লোক ও রয়েছে। ময়মনসিংহে জেলায় ১ম ধাপে প্রায় ৫৩০ জন গরির, অসুস্থ্য রোগী, বিধবা নারী, কর্মক্ষম, প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে ৬ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত বিতরণ করার কথা রয়েছে।

সরকারি যাকাত ফান্ডের অর্থ দিয়ে দরিদ্রদের আত্মনির্ভরশীল করা হয়। এছাড়া কুরআনে নির্দেশিত ৮টি খাতে যাকাত গ্রহণে প্রকৃত উপযুক্ত ব্যক্তিদের মধ্য সরকারি যাকাত ফান্ডে ব্যবসায়ীদের যাকাত আদায়ের অনুপ্রেরণা করে উৎসাহিত করতে পারলে আরও বেশি আদায় হবে। ময়মনসিংহ জেলার ব্যবসায়ীরা সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানের মাধ্যমে জেলার দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

যাকাত সংগ্রহে ইফার মক্তবের শিক্ষক, ইমাম ও মডেল মসজিদে নিয়োজিত সংশ্লিষ্টরা। ডিসি ইউএনও, সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ ভূমিকা রাখেন।
ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় পরিচালক ও যাকাত আদায় ও বিতরন কমিটির সদস্য সচিব মোহাম্মদ তৌহিদুল আনোয়ার জানান, কেন্দ্রর নির্দেশনা বাস্তবায়নে চেষ্টা করে যাচ্ছি।

যাকাত উত্তোলনের পর কেন্দ্র থেকে জেলা পর্যায়ে ৭০% বরাদ্দের ৩১,২৯, ১৬২ টাকা পাওয়ার পর গরিব,পঙ্গু, প্রতিবন্ধী, বিধবা নারী, রোগী ও অসহায় পরিবারের (উপকারভোগীদের) মাঝে বিরতণ করে হবে।

চলতি বছরে যাকাত কম আদায়ের বিষয়ে যাকাত আদায় ও বিতরন কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান বলেন, কেন কম আদায় হয়েছে খোঁজ নিয়ে বিষয়টি দেখবো।

উল্লেখ, কুরআনে নির্দেশিত ৮টি খাতে যাকাত গ্রহণে প্রকৃত উপযুক্ত ব্যক্তিদের মধ্যে যাকাতের অর্থ বিতরণ করার কথা রয়েছে। এছাড়া হাদিসে উল্লেখ রয়েছে হালাল রিযিকের ১০ ভাগের ৯ ভাগই রয়েছে ব্যবসার মধ্যে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *