স্টাফ রিপোর্টার
ময়মনসিংহ সদরের ভাবখালী ইউনিয়নের ভাবখালী বাজার,ভাবখালী নতুন বাজারসহ বিভিন্ন এলাকায়
গণসংযোগ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির এবং ময়মনসিংহ -৪ (সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান ইমরুল । বুধবার (৯ এপ্রিল) সকালে দলীয় নেতা-কর্মীদের নিয়ে তিনি গণসংযোগ করেন।
গণসংযোগকালে কামরুল আহসান ইমরুল ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় এবং তাদের খোঁজখবর নেন। এসময় স্থানীয় ব্যবসায়ীরাও তাঁকে শুভেচ্ছা জানান।
গণসংযোগ শেষে মাওলানা কামরুল আহসান ইমরুল
বলেন, বিবিসি বাজারের ব্যবসায়ীদের ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে এবং জনগণের সমর্থন নিয়ে আগামীতে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।
গণসংযোগের সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগর জামায়াতের অর্থ বিষয়ক সম্পাদক গোলাম মোহসিন খান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ময়মনসিংহের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ওয়ালী উল্লাহ মুজাহিদ, জামায়াতে ইসলামী ঘাগড়া সাংগঠনিক থানা শাখার আমির মনিরুজ্জামান,ভাবখালী ইউনিয়ন সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, ভাবখালী ইউনিয়নের সেক্রেটারি মোঃ হাসান বসিরসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড সভাপতি-সেক্রেটারিসহ শতাধিক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।
