সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ।
ময়মনসিংহ মেডিকেল কলেজের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত।শহীদ রাইসুল হাসান নোমান অডিটোরিয়ামে ৯ ডিসেম্বর ২৩ ইং বিকাল ২ টায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ,অধ্যাপক ডাঃ মোঃ আবদুল কাদেরের সভাপতিত্বে,
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আজিজুর রহমান সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ঢাকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ টিটো মিঞা,মহাপরিচালক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী ঢাকা, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক -ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস,সঞ্চালনায় ছিলেন ডাঃ অভিজিৎ (শিশু বিভাগ) মমেকহা। অনুষ্ঠানে মত বিনিময় করেন – মমেকহার (সার্জারি) বিভাগীয় প্রধান-অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ,সহযোগী অধ্যাপক (সার্জারি) -ডাঃ এহসানুর রেজা শোভন, অধ্যাপক ডাঃ হাবিবুর রহমান তারেক সহ আরও অনেকেই।
মতবিনিময় সভায় বক্তাগণ মেডিকেল কলেজের শিক্ষা, স্বাস্থ্য, এবং বর্তমান শিক্ষাব্যবস্থার আরো উন্নতি করার লক্ষ্যে বিভিন্ন সু পরামর্শমূলক মত প্রকাশ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি তাহার বক্তব্যে মতবিনিময় করীগনের মত প্রকাশের প্রেক্ষিতে সংশ্লিষ্ট বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
