মোঃ ইমরান হোসেন ময়মনসিংহ
ময়মনসিংহ জেলা গোয়েন্দা ডিবি পুলিশ এর অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ৫ জনকে গ্রেফতার করেছেন।
এসআই(নিঃ) মোঃ ইকবাল হোসেন পিপিএম সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ভালুকা মডেল থানাধীন হবিরবাড়ী সিডষ্টোর এলাকা থেকে ১১ মে ২০২৩ খ্রিঃ তারিখ ১৮.২৫ ঘটিকায় ১২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ জলিল মিয়া (৩১), পিতা-মৃতঃ শামছুদ্দিন, মাতা-মোছাঃ জরিনা আক্তার, সাং-পারাগাঁও, থানা-ভালুকা, ২। মোঃ ফরহাদ হোসেন (২৭), পিতা-মোঃ জাহান আলী, মাতা-মৃতঃ ফরিদা খাতুন, সাংগ-নওগাও পশ্চিমপাড়া, থানা- ফুলবাড়ীয়া, ৩। মোঃ ফুলচান মিয়া (৩৫), পিতা-মোঃ জহুর উদ্দিন, মাতা-মোছাঃ নূরজাহান, সাং-হবিরবাড়ী (সীডষ্টোর পশ্চিমপাড়া), থানা-ভালুকা, সর্ব জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ এলাকা থেকে ১৯ মে ২০২৩ খ্রিঃ তারিখ ১৭.১৫ ঘটিকায় ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ রাজন মিয়া (৩৫), পিতা মৃতঃ জারু মিয়া, মাতা-মোছাঃ সমলা বেগম, সাং- রামপুর, থানা- নাছিরনগর, জেলা-ব্রাহ্মণবাড়ীয়া, বর্তমান সাং-চর চারতলা ৪নং ওয়ার্ড (খান মোহাম্মদ সরকারী আবুল হোসেন এর বাড়ীয়া ভাড়াটিয়া), পোঃ আশুগঞ্জ, থানা-আশুগঞ্জ, জেলা-ব্রাহ্মণবাড়ীয়া কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) আমিনুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ভালুকা মডেল থানাধীন ভরাডোবা এলাকা থেকে ১১ মে ২০২৩ খ্রিঃ তারিখ ২৩.৩৫ ঘটিকায় ৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ হেলিম মিয়া (৩০), পিতা- মোঃ আনোয়ার হোসেন @ আনাম উদ্দীন @ আনু, মাতা- মোসাঃ বেগম, সাং- গরপাড়া, কুর্শানগর, থানা- ত্রিশাল, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করেন।
উদ্ধারকৃত ১৩৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতারকৃত ০৫ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কোতোয়ালী ও ভালুকা মডেল থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
