২১ আগষ্ট, ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্স মাঠে গ্র‍্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয় এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড)-এ জেলা পুলিশের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ উত্তম পোষাকে অংশগ্রহণ করেন ও চমৎকার প্যারেড নৈপূন্য প্রদর্শন করেন। নিজ বক্তব্যে পুলিশ সুপার ফোর্সের শৃঙ্খলার মান উন্নতকরণের লক্ষ্যে নির্দেশনা প্রদান করেন। এছাড়াও, যারা উন্নত প্যারেড প্রদর্শন করেছেন তাদের সকলকে পুলিশ সুপার পুরস্কৃত করেন।

এরপর মাসিক কল্যাণ সভার শুরুতেই পবিত্র কোরআন ও অন্যান্য পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। কেন্দ্রীয় মেধা তালিকার ভিত্তিতে উত্তীর্ণ ১৩ জন পুলিশ সদস্য আগষ্ট/২০২৩ মাসে কনস্টেবল হতে নায়েক পদে পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তাদেরকে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। পুলিশ সুপার জেলা পুলিশের মোট ৪০ জন সদস্যকে অবসরজনিত বিদায় সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করেন। তারপর তিনি সহকারী পুলিশ সুপার (প্রবেশনার) এ.কে.এম সালিমুল হক ও নাফিসুর রহমান-দ্বয়ের শিক্ষানবিশকাল সমাপ্ত হওয়ায় কর্মস্থলে যোগদানের নিমিত্তে শুভেচ্ছা স্মারক প্রদান করেন। ময়মনসিংহ জেলার নারী কনস্টেবল/১০৯৫ হালিমা আক্তার ‘পুলিশ চ্যাম্পিয়নশীপ-২০২৩’ এ বক্সিং ও কুস্তি প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ করায় এবং কনস্টেবল/৭৮১৫ মোঃ আরিফ রব্বানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট-২০২৩ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় তাদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এরপর জুলাই/২০২৩ মাসের বিভিন্ন আভিযানিক সাফল্য ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে গৃহীত বিভিন্ন কার্যক্রমের মানদন্ডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দকে সম্মাননা স্মারক ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন-

১. শ্রেষ্ঠ সার্কেল অফিসার- মোঃ শাহীনুল ইসলাম ফকির, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল।

২. শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ- মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম (বার), অফিসার ইনচার্জ কোতোয়ালী মডেল থানা।

৩. শ্রেষ্ঠ এসআই- এসআই (নিঃ) নিরুপম নাগ, কোতোয়ালী মডেল থানা।

৪. শ্রেষ্ঠ এএসআই- এএসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম, মুক্তাগাছা থানা।

৫. শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার- এএসআই (নিঃ) মোঃ আলমগীর হোসেন, নান্দাইল থানা।

৬. শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার- সার্জেন্ট এসএম শওকত হোসেন, সদর ট্রাফিক।

৭. উদ্ধার সংক্রান্ত বিশেষ পুরষ্কার- মোঃ ফারুক হোসেন, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা সংস্থা।

৮. বিশেষ পুরষ্কার- মোঃ আল মামুন সরকার, ডিআইও(১), ডিএসবি।

৯. চোরাই মটর সাইকেল উদ্ধার ও আসামী গ্রেফতার সংক্রান্ত বিশেষ পুরষ্কার- এসআই(নিঃ) সুমন চন্দ্র সরকার, জেলা গোয়েন্দা সংস্থা।

১০. বিদেশী পিস্তল, গুলি উদ্ধার ও আসামী গ্রেফতার সংক্রান্ত বিশেষ পুরষ্কার- এসআই(নিঃ) মনিতোষ মজুমদার, এসআই(নিঃ) দেবাশীষ সাহা, এসআই(নিঃ) রুবেল মিয়া, এএসআই(নিঃ) ইকবাল হোসেন, সর্ব কোতোয়ালী মডেল থানা।

১১. চোরাই অটো উদ্ধার ও আসামী গ্রেফতার সংক্রান্ত পুরষ্কার- এসআই(নিঃ) মোহাম্মদ নুর কাশেম, এসআই(নিঃ) মোঃ আবুল কালাম আজাদ, ভালুকা মডেল থানা।

১২. সিএনজি উদ্ধার ও আসামী গ্রেফতারের জন্য বিশেষ পুরষ্কার- এসআই(নিঃ) মোঃ রায়হানুর রহামান, তারাকান্দা থানা।

১৩. যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট তামিল এর জন্য বিশেষ পুরষ্কার- এসআই(নিঃ) মোঃ আরিফুল ইসলাম, ফুলবাড়িয়া থানা।

১৪. যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট তামিল-০২টি এর জন্য বিশেষ পুরষ্কার- এএসআই(নিঃ) পাইলট ভৌমিক, কং/ মোঃ আব্দুল মান্নান, ভালুকা মডেল থানা।

১৫. যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট তামিল সংক্রান্ত পুরষ্কার- এএসআই(নিঃ) খন্দকার জামাল উদ্দিন, হালুয়াঘাট থানা।

১৬.যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট তামিল সংক্রান্ত বিশেষ পুরষ্কার- কং/ ১৬৩২ রকিবুল হাসান, নান্দাইল মডেল থানা।

কল্যাণ সভার পরবর্তী পর্যায়ে পুলিশ সুপার সকল থানা-ফাঁড়ি ও অন্যান্য ইউনিটসমূহে ফোর্সের জীবনমান, খাবার, পরিচ্ছন্নতা ও অবকাঠামোগত সমস্যা ও সেগুলোর সমাধানকল্পে বাস্তবসম্মত নির্দেশনা প্রদান করেন। এ পর্যায়ে জেলা পুলিশ হাসপাতাল, ময়মনসিংহের সেবা ব্যবস্থা ও সক্ষমতা নিয়ে গঠনমূলক আলোচনা করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *