সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

ময়মনসিংহ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার দুপুরে এ উপলক্ষে বিদ্যালয় হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ময়মনসিংহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাফফর আহমেদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ কামরুল আলম, কামরুন নাহার ও তাহমিনা বেগমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুল হক রিপন। আলোচনা শেষে ৪৯টি ইভেন্টে চার শতাধিক অংশগ্রহণকারী বিজয়ী ১৪৭ জন শিক্ষার্থীর মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ময়মনসিংহ রক্তিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদুর রহমান সজলের সার্বিক ব্যবস্থাপনায় প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে চারা গাছ বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *