সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

ময়মনসিংহ নগরের পুরবী সিনেমা হলের পাশে মৃত নওয়াব আলীর ছেলে মো: সেলিম মিয়া (৬৫), আব্দুল জলিলের ছেলে মো: জামিল (২৪) কে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ বিপুল পরিমানে অস্ত্র, মাদকসহ গ্রেফতার করে । গতকাল ১১ জুন রাত ১২ টার পর গোয়েন্দা তথ্যের ভিক্তিতে তারা এই অভিযান পরিচালনা করেন। জেলা ডিবি’র ইনচার্জ ফারুক হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়েছে । প্রাপ্ত তথ্যমতে জানা যায়
উভয়ের বাড়ী পুরবী সিনেমা হলের পাশে পুরোহিতপাড়ার বাসিন্দা। গ্রেফতারকৃত আসামীদ্বয় অবৈধ আগ্নেয়াস্ত্র, ককটেল ও মাদক কারবারী চক্রের সদস্য মর্মে প্রাথমিকভাবে জানা যায় । ক্রিমিনাল প্রোফাইল পর্যালোচনায় গ্রেফতারকৃত আসামী জামিলের নামে রুজুকৃত মাদক সংক্রান্ত চারটি মামলা পাওয়া গিয়াছে। ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি ডিবি জানান। অভিযানে উদ্ধারকৃত ১টি পিস্তল, ৩টি রিভলবার, ৪৭ টি ককটেল, ৩টি দেশীয় ধারালো অস্ত্র, ২৭৯ নেশাজাতীয় ইনজেকশন ও ৫ বোতল ফেন্সিডিল উদ্ধারে ঘটনায় গ্রেফতারকৃত ২ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় পৃথক ২টি মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *