সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা ডিবি’র অভিযানে
এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে ভালুকা মডেল থানার ভান্ডাবর গ্রামের ভালুকা সরকারী কলেজ এর সামনে থেকে ২৬ জুন রাত সাড়ে ৮ টার ১কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মুন্সিরভিটা গ্রামের মোঃ মোরশেদ আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম (৫০) ও
অপর এক অভিযানে এসআই শেখ গোলাম মোস্তফা রুবেলের নেতৃত্বে ফুলপুর থানাধীন বাঁশাটি কান্দাপাড়া গ্রামের ওমর ফারুক এর মুদির দোকানের সামনে থেকে ২৬ জুন রাত ৮ টা ৫০ মিনিটের দিকে সখল্যা গ্রামের মৃতঃ আবুল কাশেম ওরফে বাক্কী মিয়ার ছেলে আনিজ্বল (৪০), মোঃ ইলিয়াছ মিয়া (২৬), মোঃ সুমন মিয়া (৩৮), উভয় গ্রাম বাঁশাটি ফুলপুর কে ১ কেজি গাঁজা সহ আটক করে জেলা ডিবি পুলিশ। আটককৃত আনিজ্বল (৪০) এর বিরুদ্ধে ১ টি মামলা এবং সাইফুলের বিরুদ্ধে ২ টি মামলা রয়েছে বলে ওসি ডিবি ফারুক হোসেন জানান। উদ্ধারকৃত ২ কেজি গাঁজা উদ্ধার ও গ্রেফতারকৃত ৪ জন আসামীর বিরুদ্ধে ভালুকা মডেল ও ফুলপুর থানায় পৃথক পৃথক মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
