স্থানীয় প্রতিনিধি
ময়মনসিংহে সাদমান রাফি রনি নামে এক এনেসথেসিয়া চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ডাক্তার সালমান রাফি রনি কুষ্টিয়ার একটি বেসরকারি হাসপাতালে এনেসথেসিয়া চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।তার স্ত্রী ডাক্তার নাহিদা সুলতানা নিপা সিলেটে একটি বেসরকারি হাসপাতালে কর্মরত আছেন।
মঙ্গলবার ১৮ জুলাই ময়মনসিংহ নগরীর পুরোহিতপাড়া এলাকার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানায় মঙ্গলবার সকালে নিজ কক্ষে ডাক্তার সাদমান রাফির রক্তাক্ত মরদেহ দেখতে পান তার বৃদ্ধা মা রেহেনা বেগম।পরে খবর পেয়ে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে যায়।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ জানান, নিহতের অন্ডকোষের কাছে ইনজেকশন নেয়ার ছিদ্র পাওয়া গেছে, নেশা জাতীয় ইনজেকশনও পাওয়া গেছে।
