বিখ্যাত চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের নামানুসারে ময়মনসিংহ শহরের বুক চিড়ে বয়ে চলা বিখ্যাত ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত পার্কটির নাম রাখা হয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক।
জয়নুল আবেদিন পার্কে রয়েছে দৃষ্টিনন্দন ফোয়ারা, নাগরদোলা, বৈশাখী মঞ্চ, মিনি চিড়িয়াখানা,দোলনা,ঘোড়ার গাড়ি,চড়কি এবং বেশ কিছু খাবারের দোকান। আর নদীতে ঘুড়ে বেড়ানোর জন্য রয়েছে সারি সারি নৌকা। একদিকে যেমন জয়নাল আবেদিন সংগ্রহশালার বিখ্যাত সব ছবি দেখার সুযোগ মিলে তেমনি অন্যদিকে সবুজ প্রাকৃতিক পরিবেশের মুগ্ধতায় বেশ কিছু সময় কাটানো যায়।
