তারাকান্দা প্রতিনিধি ময়মনসিংহ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদের আসন্ন ১২ জুন অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্ধী প্রার্থীদের পদচারণায়, গনসংযোগ, উঠান বৈঠক,ভোটারদের সাথে কৌশল ও মতবিনিময়,প্রচার প্রচারণায় ভোটারদের মাঝে নির্বাচনী হাওয়া বইছে। প্রার্থীদের দৌড়ঝাঁপে সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। উৎসবের আমেজ বিরাজ করছে উপজেলার ১০ ইউনিয়নের ১৭১টি গ্রামে।
