সামদানি হোসেন বাপ্পি 
০২/০৫/২০২৩ খ্রিস্টাব্দে সকাল ১১.৩০ ঘটিকায় ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নে নমুনা শস্য কর্তন ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: মোস্তাফিজার রহমান, জেলা প্রশাসক, ময়মনসিংহ।
উক্ত আয়োজনের সভাপতিত্ব করেন জনাব মো: মতিউজ্জামান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ময়মনসিংহ।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জনাব মো: শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, ময়মনসিংহ সদর, উপজেলা কৃষি অফিসার, পরিসংখ্যান কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
