মোঃ ইমরুল আহসান
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ৯নং উচাখিলা ইউনিয়নের ডাঃ বিন্দু বালি রায়ের ঘর হতে যা স্থানীয় আনিস মিয়া ও মানিক মিয়ার কাছে ভাড়া দেয়া। সেই তালাবদ্ধ ঘর ও একটি দোকানে গোপন সংবাদের ভিত্তিতে এডিএম ময়মনসিংহ ও ইউএনও ঈশ্বরগঞ্জ এর নির্দেশে খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় সুলভ মূল্যের ১১৬ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন ঈশ্বরগঞ্জ থানা পুলিশ টিম।
