২০২৪—২৫ অর্থ বছরের বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উপজেলা আওয়ামী লীগের পক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষে গণমুখী জনবান্ধব বাজেট প্রণয়ন করায় স্থানীয় সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান ও এলাকাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যুবলীগনেতা অহেদুজ্জামান মোড়ল, অধ্যক্ষ শিমুল বিল্লাল বাপ্পি, পরেশ মন্ডল, মৃন্ময় মন্ডল, কে ডি বাবু, মোঃ জাকির হোসেন, সিদ্দিকুর রহমান, ও ইমরান হোসেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *