মোঃ ইমরুল আহসান

১ জুন ২০২৩ তারিখ (বৃহস্পতিবার) ১২.০০ ঘটিকায় সিআইডি কনফারেন্স রুমে সিআইডি প্রধান, অ্যাডিশনাল আইজি জনাব মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে BFIU (Bangladesh Financial Intelligence Unit), বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি, ফরেন এক্সচেঞ্জ অপারেশন্স ও আইন বিভাগ এবং সিআইডি’র মধ্যে ফাইন্যান্সিয়াল ক্রাইম সংক্রান্তে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় যৌথ অভিযান পরিচালনা, সিআইডি এবং বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ইউনিটের সদস্যদের দক্ষতা উন্নয়নের জন্য যৌথ প্রশিক্ষণ, বিদেশে পণ্য আমদানী-রপ্তানীসহ অন্য উপায়ে সংঘঠিত মানি লন্ডারিং অপরাধ, বৈধ মানি চেঞ্জারের অবৈধ ব্যবসা এবং অবৈধ মানি চেঞ্জার এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। এছাড়াও সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, বিদেশ হতে অপ্রত্যাবাসিত অর্থ সংক্রান্তে এখন থেকে বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি সিআইডিও অনুসন্ধান এবং মামলা দায়ের করবে।

সভায় আরো উপস্থিত ছিলেন হেড অব বিএফআইইউ জনাব মোঃ মাসুদ বিশ্বাস, ডেপুটি গভর্ণর, বাংলাদেশ ব্যাংক, জনাব কুসুম দেওয়ান, ডিআইজি (অর্গানাইজড্ ক্রাইম), জনাব মোঃ একরামুল হাবীব, অতিরিক্ত ডিআইজি (অর্গানাইজড্ ক্রাইম), সিআইডি, জনাব মোঃ আমজাদ হোসেন খান, পরিচালক (আইন বিভাগ), বাংলাদেশ ব্যাংক, জনাব মোঃ রাশেদ, অতিরিক্ত পরিচালক (ফরেন এক্সচেঞ্জ অপারেশন বিভাগ), জনাব মোঃ আব্দুস সালাম শেখ, সহকারী পরিচালক (ফরেন এক্সচেঞ্জ পলিসি বিভাগ), বাংলাদেশ ব্যাংক-সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *