নিজস্ব প্রতিনিধি, জামালপুর
৪/৪/২০২৩ তারিখ জামালপুরে বাংলাদেশ প্রেসক্লাব জামালপুর জেলা শাখার সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ফরিদ খান প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব। অনুষ্ঠানের সভাপতিত্ত করেন সাংবাদিক জয়নাল আবেদীন আকন্দ আহবায়ক বাংলাদেশ প্রেসক্লাব জামালপুর ।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ বিভাগ ও জেলা শাখার সভাপতি খালেদুজ্জামান পারভেজ বুলবুল ও বিভাগের সাধারণ সম্পাদক ও সভাপতি শামীম তালুকদার নেত্রকোনা জেলা, মাহফুজুর রহমান খান তৌহিদ সহ সভাপতি, নেত্রকোনা জেলা শাখা,ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সামদানি হোসেন বাপ্পি, ময়মনসিংহ জেলা শাখা যুগ্মসাধারণ সম্পাদক সানজিদা তাবাসসুম শান্তা।এছাড়াও জামালপুর জেলা শাখার বাংলাদেশ প্রেস ক্লাব এর সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
