মোঃ ইমরুল আহসান

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ পুলিশ টেনিস ক্লাব কর্তৃক আয়োজিত বিজয় দিবস কাপ টেনিস টুর্নামেন্ট ২০২৩ ১৬ ডিসেম্বর দিবাগত রাতে রমনার পুলিশ অফিসার্স মেস টেনিস গ্রাউন্ডে অনুষ্ঠিনুত হয়।উক্ত বিজয় দিবস টেনিস টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি ও বাংলাদেশ পুলিশ টেনিস ক্লাবের সভাপতি জনাব মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএম মহোদয়।বিজয় দিবস টেনিস টুর্নামেন্টে বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকরর্তাগণের সমন্বয়ে ১০টি দল (দ্বৈত) অংশগ্রহণ করে। বিজয় দিবস টেনিস টুর্নামেন্টে নক-আউট পদ্ধতিতে চূড়ান্ত প্রতিযোগিতায় ডিএমপির লজিস্টিকস বিভাগের (প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেন্যান্স) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ শরিফুল আলম ও ক্রাইম, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের সহকারী পুলিশ কমিশনার আমানউল্লাহ (আমান) ৯-২ গেমের ব্যবধানে সিআইডির অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলাম ও হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ইকবাল হোসেন পিপিএম-কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। তিনি চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।এসময় বাংলাদেশ পুলিশ টেনিস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি জনাব খন্দকার রফিকুল ইসলাম, পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি, সিআইডি, ঢাকা, সাধারণ সম্পাদক জনাব মোঃ সরওয়ার, অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন), এসবি, ঢাকা, সহ বাংলাদেশ পুলিশ টেনিস ক্লাবের অন্যান্য সদস্য ও বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যা দার ঊর্ধ্বতন কর্মকরর্তাগণ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *