মোঃ ইমরুল আহসান
০৯ ডিসেম্বর ০৪.৩০ বগুড়া জেলার সদর থানাধীন ৮নং গোকুল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে রংপুর টু ঢাকা মহাসড়কের পূর্বপাশে পাকা রাস্তার উপর মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ০১ (এক) কেজি শুকনা গাঁজাসহ আসামী ১। মোঃ আনিছুর রহমান (২২), পিতা-মোঃ আব্দুল মোতালেব, মাতা-মোছাঃ আন্না বেগম, সাং-বাউশমারি, থানা-ভূরুঙ্গামারী, জেলা-কুড়িগ্রামকে গ্রেফতার করা হয়। যার অবৈধ বাজার মূল্য আনুমানিক ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা। ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোঃ আব্দুর রাজ্জাক এর নির্দেশনায় সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার তাপস সরকার, সহকারী পুলিশ সুপার একেএম খালেকুজ্জামান, পিপিএম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আরিফ আলী এর নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ) মোঃ আল-আচানুল কবির, এএসআই(নিঃ) সোলায়মান আলী, এএসআই(নিঃ) মোঃ রুহুল আমিন, কং/মোঃ শামীম হোসেন, কং/মোঃ শাহীন আলম, কং/এস এম মোস্তাক আহমেদ সৈকত এবং নারী কং/রিফা সোনিয়া এর সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়। এ সংক্রান্তে বগুড়া জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক) একটি মামলা দায়ের করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *