বকশীগঞ্জ
জামালপুর প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ সীমান্ত দিয়ে মাদক, কসমেটিকস, গরু চোরাচালান নিয়ে আলোচনা হয়েছে উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভায়। সভার বেশির ভাগ সময় সরগরম ছিল সীমান্তের সার্বিক পরিস্থিতি নিয়ে।
সভায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান , বিজিবি , থানা পুলিশের প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থি ছিলেন।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন সভায় সভাপতিত্ব করেন।
সভা সূত্রে জানা যায়, সভার শুরুতে বিজিবি প্রতিনিধির কাছে সীমান্ত পরিস্থিতি নিয়ে জানতে চাওয়া হলে সীমান্তে পরিস্থিতি ভাল ও চোরাচালান অনেকটাই কম বলে জানান ধানুয়া কামালপুর বিজিবির কোম্পানী কমান্ডার আবদুল হালিম।
এরপর ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা চোরাচালান বিষয়ে কথা বলেন।
ওই সভায় বলা হয়, প্রতিনিয়ত বকশীগঞ্জ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে চোরাচালান করা হচ্ছে।
বিশেষ করে বৈষ্ণব পাড়া, দিগলা কোনা দিয়ে প্রতি রাতেই মাদক ঢুকছে বাংলাদেশের অভ্যন্তরে। এছাড়াও ভারতীয় কসমেটিকস ও ভারতীয় গরু নামানো হচ্ছে ক্ষণে ক্ষণে।
ভারতীয় গরু পাচারের পর কর্ণঝোড়া বাজারের ইজারাদারের রসিদ ব্যবহার করে অবৈধ গরুকে বৈধ করা হয় বলেও সভায় বলা হয়।
স্থানীয় গণমাধ্যম কর্মীরা সভায় বলেন, সীমান্ত থেকে গরু উদ্ধার করা হলেও একটি চক্র তড়িঘড়ি করে কাগজ তৈরি করে তা বৈধ করার চেষ্টা করে। তাই এই প্রক্রিয়া বন্ধ করার দাবি জানানো হয়।
স্থানীয় একজন সাংবাদিক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত ও এর শেল্টারদাতাদের খুঁজে বের করে তাদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।
সভায় সীমান্তে নিরাপত্তা জোরদার করতে সীমান্ত এলাকায় ভুট্টা চাষ নিরুৎসাহিত করতে কৃষকদের নিয়ে সচেতনতামূলক সভা করার জন্য বলা হয়।
সম্প্রতি বকশীগঞ্জ উপজেলার বৈষ্ণব পাড়ায় ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার ও সাতানীপাড়া বিজিবি কর্র্তৃক ১ হাজার ৮৫ বোতল উদ্ধারের বিষয়টি নিয়েও আলোচনা হয়।
মাদক , গরু, কসমেটিকস চোরাচালান বন্ধে সকলইে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এসময় উপজেলা নির্বাহী আফিসার মুরাদ হোসেন সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা ও চোরাচালান বন্ধে পুলিশ, বিজিবি, জনপ্রতিনিধি ও রাজিৈনতক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *