মোঃ মিনহাজুল আবেদীন
ফুলবাড়িয়া ময়মনসিংহ
বৃহত্তর ময়মনসিংহ জেলার তথা সারা বাংলাদেশর অন্যতম প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত রাবার বাগানটি ফুলবাড়িয়া উপজেলায় অবস্থিত । বানর,শিয়াল, গুইসাপ, নানান বিষাক্ত সাপ,বিভিন্ন প্রাজাতির পাখিদের বসবাস এই বাগানে, প্রতিদিন দূর দুরান্ত থেকে পর্যটকেরা আসেন এই বন দেখতে, বন্য প্রাণীর মধ্যে সর্বোচ্চ সংখ্যক বানর রয়েছে এখানে, চাহিদা অনুযায়ী খাদ্য না থাকায় ক্ষুধার্ত বানরগুলো রোদ, বৃষ্টি উপেক্ষা করে পর্যটকদের কাছে চলে আসে একমুঠ খাবারের আসায় । বানরগুলোকে খাবার দিয়ে পর্যটকেরা আনন্দিত হয়, কিন্তু এতদসত্তেও বানরদের চাহিদা সম্পূর্ণভাবে মিটে না, তাই বনবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করে পর্যটকসহ এলাকার সর্বস্তরের জনতা ।
