মোঃ মিনহাজুল আবেদীন
ফুলবাড়িয়া

ফুলবাড়িয়ার প্রধান সড়কগুলোতে প্রায়ই দেখা যায় তীব্রযানজট, প্রধান সড়কগুলোর মধ্যে ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ একটি সড়ক হলো হাসপাতাল রোড, এই রাস্তা দিয়েই প্রতিনিয়ত বিপুল সংখ্যক রিক্সা, ভ্যান,সিএনজি, অটো,এম্বুলেন্স ইত্যাদি যানবাহন দিয়ে মুমূর্ষু রোগীদের নেওয়া আাসা করা হয়, কিন্তু তীব্র যানজট হওয়ায় যানবাহন তো দূরের কথা সাধারণ সুস্থ সবল মানুষের পায়ে হেঁটে চলাচল করা কষ্টকর ও দুরূহ হয়ে পড়ে, মাঝেমাঝে এমন মুমূর্ষু রোগীও যাতায়াত করে যারা এই তীব্রযানজটের প্রভাবে অপেক্ষারত অবস্থায় হাসপাতালে পৌছানোর আগে গাড়িতেই মারা যায় । বহুল প্রতিক্ষিত যানজট একসময় শেষ হয় ঠিকই, হাসপাতালেও পৌঁছায় রোগী কিন্তু জীবিত নয় লাশ হয়ে, আবার প্রায়ই দেখা যায় উন্নত চিকিৎসার জন্য রোগীদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ফুলবাড়িয়ার ডাক্তারগন, দেখা যায় উন্নত চিকিৎসার জন্য রোগী ময়মনসিংহ আসার আগেই প্রান হারায়, এই তীব্র যানজটের কারনেই প্রতিদিন প্রান হারাচ্ছে রোগী, এই যানজটের অন্যতম কারণ হচ্ছে হাসপাতালে প্রবেশের রাস্তার পাশেই অটো, সিএনজি স্টেশন, আবার রাস্তার দুই পাশেই অটো এবং ভ্যান দাড় করানো থাকে সবসময়, যার কারনে ঢুকতে পারেনা অ্যাম্বুলেন্স বা রোগীবাহী যে কোনো যানবাহন। এই সমস্যার জন্য সম্পূর্ণরূপে দায়ী পৌরকর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন, যতদিন পর্যন্ত এই সড়কটির কোন সঠিক সংস্কার না হবে ততদিন পর্যন্ত এর দুর্ভোগ পোহাতে হবে এমন টাই দাবি উপজেলা বাসিদের।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *