মোঃ মিনহাজুল আবেদীন
ফুলবাড়িয়া
বৃহত্তর ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা কৃষির আবাদের জন্য বিখ্যাত, এই উপজেলার হলুদ সারাদেশেই বিখ্যাত । এছাড়াও আখ,কলা,লেবু, আনারস, ড্রাগন, প্রভৃতি ফলের জন্য খুব খ্যাতি রয়েছে । ফুলবাড়িয়া উপজেলার সন্তোষপুর রাবার বাগান এলাকায় প্রচুর আনারস চাষ করা হয়। প্রতিবছরের মতো এবারও আনারসের বাম্পার ফলন হলেও, হটাৎ করে অতিরিক্ত তাপমাত্রা ও ভাইরাসের কারনে আনারসে পচন ধরেছে । এই পচন ধরার কারনে অনেক ফল ফেলে দিতে বাধ্য হচ্ছে, বাকি ফলগুলো ন্যায্য মূল্যে বিক্রি করতে পারছে না, ফলে চাষিরা হচ্ছে ঋণগ্রস্ত হচ্ছে, কৃষকদের সাথে কথা বলে জানা যায় যে, তাদের আনারস প্রতি খরচ হয় চৌদ্দ থেকে পনের টাকা, আনারস পচন ধরায় বিক্রি হচ্ছে বারো থেকে তেরো টাকায় , এতে করে লাভবান তো হচ্ছেই না বরং চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক ।
