সামদানি হোসেন বাপ্পি

প্রতিদিনের সংবাদ পত্রিকার ফুলপুর প্রতিনিধি ফুলপুর প্রেসক্লা‌বের তথ্য ও যোগা‌যোগ সম্পাদক সেলিম রানা ও তাঁর ৭০ বছরের বৃদ্ধ পিতা মোঃ তজিম উদ্দিন এর উপর দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক সেলিম রানা ও তাঁর বৃদ্ধ পিতা আহত হয়।

জানা গেছে, বুধবার (২৬ এপ্রিল ২০২৩) তারিখ দুপুরে সাংবাদিক সেলিম রানা এর বৃদ্ধ পিতা মোঃ তজিম উদ্দিন চানঁপুর গ্রামের নিজ বাড়ি সংলগ্ন বো‌রো জমিতে কাজ করছিলেন। এ সময় পানি ছাড়ার মিথ্যা অপবাদ দিয়ে পার্শ্ববর্তী বাড়ির এক যুবক সেলিম রানার পিতার উপর হামলা চালায়।

এর প্রতিবাদ করায় সাংবাদিক সেলিম রানার উপরও হামলা ক‌রে। প‌রে ১৫/১৬ জ‌নের এক‌টি দল ‌সে‌লিম রানার বসত ঘরে প্রবেশ ক‌রে কম্পিউটার ও আসবাবপত্র ভাঙ্গচুরসহ লুটপাট করে।

এ সংবাদ পে‌য়ে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ্ আল মামুন এর নির্দেশনায় পুলিশ গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণ ক‌রে‌ন। এ ব্যাপারে সেলিম রানার পিতা বাদী হয়ে ফুলপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ফুলপুর প্রেসক্লাব ও ময়মনসিংহের জেলার সাংবাদিকবৃন্দের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *