মোঃ ইমরুল আহসান

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রবিবার ০৩ ডিসেম্বর ফুলপুর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফুলপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগেএই ‘বিশেষ বর্ধিত সভা’র আয়োজন করে। সভায় আওয়ামী লীগের অঙ্গ সহযোগী ও সংগঠনের নেতৃবৃন্দগণ বক্তব্য প্রদান রাখেন। বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।

উপস্থিত নেতাকর্মীগণ বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। বক্তাগণ আবারো নৌকার প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *