স্থানীয় প্রতিনিধি

ফরিদপুর ‌শহ‌রের মনদখালী স্লুইস গেট সংলগ্ন কুমার ন‌দে গোসল করতে নে‌মে কলেজ ছাত্র নিখোঁজ ফারদীনের সন্ধান বৃহস্প‌তিবার বি‌কেল পর্যন্ত মে‌লে নি।
নি‌খোঁজ ফারদীন‌কে উদ্ধার করতে চেষ্টা করছে ফায়ার সার্ভি‌সের ডুবুরী দল।
বৃহস্পতিবার সকাল থে‌কে দুপুর আড়াইটা পর্যন্ত ডুবুরী দল কুমার নদে উদ্ধার অভিযান চালায়।
এ সময় ন‌দের উভয় পাড়ে বহু মানুষ ভিড় ক‌রেন।
এর আগে বুধবার বিকেলে স্লুইস গেট এলাকার কুমার নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হন ফারদীন।
খবর পে‌য়ে তাকে উদ্ধারে ডুবুরী দল অ‌ভিযান চালায়।
নিখোঁজ ফারদীন ফরিদপুর শহরের কমলাপুরের বালুরমাঠ এলাকার মোহাম্মদ সিরাজের ছেলে।
সে ফরিদপুরের সরকারি ইয়াছিন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ফারদীন ও তার বন্ধু ফেরদৌস দু’জনে মিলে টেপাখোলায় মদনখালী স্লুইস গেট এলাকায় কুমার নদে গোসল করতে নামে। বিকেল সাড়ে পাঁচটার দিকে নদীতে লাফ দেয়ার পরে ফারদীন পানির তীব্র স্রোতে ভেসে যায়। এ সময় ফেরদৌসের চিৎকার শুনে স্থানীয়রা এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *