সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

ময়মনসিংহ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ-২০২৬-এ অংশগ্রহণ উপলক্ষে জেলা পুলিশের পুলিশ স্পোর্টিং ক্লাব ফুটবল দলের খেলোয়াড়দের মাঝে খেলার সরঞ্জাম ও জার্সি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজিত এ অনুষ্ঠানে খেলোয়াড়দের হাতে জার্সি ও প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম তুলে দেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবদুল্লাহ আল-মামুন।

এ সময় তিনি খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রতিযোগিতায় ভালো খেলার মাধ্যমে দলের সুনাম ও মর্যাদা অক্ষুণ্ন রাখার জন্য উৎসাহিত করেন।

অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং পুলিশ স্পোর্টিং ক্লাব ফুটবল দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

ক্রীড়া চর্চার প্রসার, শারীরিক ও মানসিক সুস্থতা এবং তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। আসন্ন প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগে পুলিশ স্পোর্টিং ক্লাব ভালো নৈপুণ্য প্রদর্শন করবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *