সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
ময়মনসিংহ শহরের স্টেশন রোড মোড়ে দীর্ঘ প্রায় ৫০ বছর যাবত পত্রিকা বিক্রি করছেন সংবাদপত্র বিক্রেতা মোঃ তারা মিয়া ও মজিবর রহমান।

সকল প্রতিকূল পরিবেশের মধ্যেও চলছে তাদের পত্রিকা বিক্রির সেবা মূলক কাজ।রৌদ্র,বৃষ্টি,কুয়াশা সকল বৈরী আবহাওয়া তাদেরকে পত্রিকা বিক্রি থেকে বিরত রাখতে পারেনি এই ষার্টের অধিক বয়সে।

মিষ্টভাষী সদা হাস্যোউজ্জ্বল এই দুইজন ময়মনসিংহে ইট পাথরের নগরীর প্রায় সকলের পরিচিত মূখ এবং খুবই আপনজন।তাদের দীর্ঘ দিনের দাবী পত্রিকা বিক্রির জন্য ছোট একটা ছাউনি। তাদের এই ছোট্ট দাবীটি কেউ আমলে নিচ্ছেন না।

আশাবাদী মেয়র ইকরামুল হক টিটু এই প্রবীন দুইজন পত্রিকা বিক্রয়কারীর পাশে মানবিক কারণে দাঁড়িয়ে নিশ্চয়ই তাদের দাবী পূরনের ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান ময়মনসিংহে সচেতনতা মহল।

জামালপুর জেলার আশরাফুল নামে এক ব্যক্তি বলেন, আমি ময়মনসিংহে ট্রেনে যাতায়াত করি দীর্ঘ দুই যুগের অধিক সময় ধরে প্রায় পত্রিকা পড়া ও কিনার জন্য তারা ভাইের কাছে আসি। তারা ও মজিবুর ভাই খুব কষ্ট করে। এখানে পত্রিকা বিক্রি করে। ময়মনসিংহে অনেক ভালো মনের মানুষ আছে আশা করি তাদের শেষ বয়সে একটু ভালোভাবে পত্রিকা বিক্রি চালিয়ে যাওয়ার জন্য একটা ছাউনি তৈরি করে দিবেন আশা করি।

এ বিষয়ে তারা মিয়া বলেন, স্বাধীনতার সময় থেকে দীর্ঘ সময় ধরে পত্রিকা বিক্রি করে আসছি। এখন বয়স হয়ছে চাইলে অন্য কিছু করতে পারি না। এই পত্রিকা বিক্রি ভালোবেসে আজ পর্যন্ত বিয়া করি নাই। বৃষ্টি দিনে ও গরমের দিনে খুব কষ্ট হয় পত্রিকা নিয়ে বসা। যদি মেয়র মহোদয় একটা ছাউনি তৈরি করে দিতো তাহলে সুন্দর ভাবে জীবনের শেষ সময় পর্যন্ত এই পত্রিকা বিক্রিটা করে যেতে পারতাম।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *