পাইকগাছায় বিনা ধান -২৫ ( শেখ রাসেল) এর প্রদর্শনীর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২০২৩ – ২৪ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় বৃহস্পতিবার বিকেলে উপজেলার গদাইপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বোরো ধান প্রদর্শনীর এ মাঠ দিবসের আয়োজন করে।

প্রদর্শনী কৃষক নিরঞ্জন ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাশ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম মনিরুল হুদা ,উপ সহকারী কৃষি অফিসার শেখ তোফায়েল আহমেদ তুহিন, কমলেশ দাশ ও নাহিদ মল্লিক। মাঠ দিবসে স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে কৃষক নিরঞ্জন ঘোষ বিনা ধান ২৫ চাষ করে বিঘা প্রতি ২৫ মন ধান উৎপাদন করেছে বলে কৃষি বিভাগ থেকে নিশ্চিত করা হয়

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *