পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্টে মিল্টন মন্ডল (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার লতা ইউনিয়নের মুনকিয়া গ্রামের গোষ্ট বিহারি মন্ডলের ছেলে। মিল্টন ডেকোরেটরের ব্যবসা করতেন।

বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ডেকোরেটরে কাজে বিদ্যুৎ লাইন না থাকা অবস্থায় বিদ্যুতের তার সংযুক্ত করতে থাকে। হঠাৎ লাইন চলে আসার ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

স্থানীয় জয়ন্ত বিশ্বাস জানান, লোডশেডিংয়ের সময় তিনি বিদ্যুতের তার জোড়া দিচ্ছিলেন। হঠাৎ বিদ্যুৎ চলে আসায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ সময় তার মৃত্যু হলেও পরিবারের লোকেরা তাকে খুলনা মেডিকেল কলেজে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *