মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন উদযাপনে অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে ৫ আগস্ট শনিবার সকালে উপজেলা পরিষদের টাউন হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এস এম রফিকুল ইসলাম রিপন।
সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু বকর প্রধান, উপজেলা আওয়ামীলীগর সহ সভাপতি অধ্যক্ষ সাইফুল্যার রহমান চৌধুরী তোতা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, থানা অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি শহিদুল ইসলাম বাদশা, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা আফতাব হোসেন, রিপোটার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম,পলাশবাড়ী মহিলা কলেজের প্রভাষক তাহমিনা বেগম, মহিলা আওয়ামীলীগের সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনু,জাতীয় শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্তসহ অন্যান্যারা। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ,বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী,সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,শিক্ষক- শিক্ষার্থী,পৌর কর্মকর্তা ও কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
