মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জুলিও কুড়ি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৮ মে রবিবার সকালে পলাশবাড়ী উপজেলা পরিষদ টাউন হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু বক্কর প্রধান, পৌর মেয়র গোলাম সরোয়ার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সহ সভাপতি সাইফুলার রহমান চৌধুরী তোতা,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম,এমএ সামাদ কারিগরি কলেজের অধ্যক্ষ সিদ্দিকুল ইসলাম লিটন, রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, শিক্ষক মোজাহিদুল ইসলাম রিন্টুসহ অন্যান্যরা। শেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *