বুলবুল আহমেদ
স্টাফ রিপোর্টার
নেত্রকোনা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় সেচ্ছায় রক্তদান ও ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্টিত হয়েছে।

আজ দুপুরে জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসনাত হাসান সৈকতের উদ্যেগে কুনিয়া ফজলনেছা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই কর্মসূচি পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মাহবুবুর রহমান রনি,জেলা যুবদলের সাবেক সহসাধারন সম্পাদক কবির আহম্মেদ,জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তুসার মুজুমদার সহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

মিছিল শেষে রক্তদানসহ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *