স্থানীয় প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে প্রিয়াঙ্কা (১৭) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে তার স্বামী বিজয় (১৯) কে আটক করেছে পুলিশ। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে বিজয়ের পরিবার।
বুধবার (২৭ ডিসেম্বর) রাতে সৈয়দপুর উপজেলার মিস্ত্রি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পিয়িঙ্কা মিস্ত্রি পাড়া গ্রামের পাপ্পু হোসেনের মেয়ে।
নি*হত পিয়িঙ্কার স্বজনরা জানান, ৬ মাস আগে পরিবারের অজান্তে মেয়েটিকে প্রেম করে পালিয়ে বিয়ে করেন পাশের বাড়ির ছেলে বিজয়। বিয়ের পর থেকে তাকে বিভিন্ন হুমকি ও মারধর করতেন। পালিয়ে বিয়ে করায় ছেলের পরিবারের লোকজন তাকে আমাদের সাথে যোগাযোগ করতে দিতোনা।
গতকাল রাতে তাকে শশুড় বাড়ির লোকজন মারধর করলে সে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে চিকিৎসা নিতে হাসপাতালে নিয়ে আসে। আমরা মানুষের কাছে শুনে হাসপাতালে আসলে চিকিৎসক জানায় সে মারা গেছে। সে মা*রা যাওয়ার পর তার শশুর বাড়ির লোকজন পালিয়ে যায়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আমল বলেন, ‘এ ঘটনায় আজ বৃহস্পতিবার নিহতের মামা সম্রাট হোসেন নিজে বাদী হয়ে তার স্বামীসহ তিনজনের নাম উল্লেখ করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছেন। মামলায় মৃতার স্বামী বিজয়কে গ্রেফতার করা হয়েছে। এদিকে মরদেহের ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশ মাঠে কাজ করছে।
